Logo
Logo
×

রাজধানী

যানজট নিরসনে ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৮:৪৭ পিএম

যানজট নিরসনে ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা

রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ট্রাফিক সিগন্যাল ও ক্যামেরা ব্যবস্থা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরীক্ষামূলক প্রয়োগে ইতিবাচক ফল পাওয়ার পর প্রথম পর্যায়ে ঢাকার ১২০টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনকে এ প্রযুক্তির আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ পরিকল্পনা উপস্থাপন করা হয়। সভায় জানানো হয়, প্রকল্প বাস্তবায়নে অতিরিক্ত কোনো বরাদ্দের প্রয়োজন হবে না, পুলিশের নিজস্ব তহবিল থেকেই এটি বাস্তবায়ন সম্ভব হবে।

গত বছরের ১ সেপ্টেম্বর রাজধানীর জাহাঙ্গীর গেট, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটরসহ কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে পরীক্ষামূলকভাবে আধুনিক ট্রাফিক সিগন্যাল চালু করা হয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) দেশীয় প্রযুক্তিতে এসব সিগন্যাল বাতি তৈরি করে। চলতি বছরের ৭ মে থেকে এআইভিত্তিক ক্যামেরা ব্যবহার শুরু হয়, যা সড়ক পরিবহণ আইন লঙ্ঘন শনাক্ত করতে সক্ষম।

বিশেষজ্ঞরা মনে করছেন, এ উদ্যোগ দেশের পরিবহণ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, আইন লঙ্ঘন শনাক্ত করা এবং যান চলাচল ব্যবস্থাপনা আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে অতীতের ব্যর্থ প্রকল্পগুলোর অভিজ্ঞতা সামনে রেখে ধারাবাহিকতা ও কার্যকারিতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন