Logo
Logo
×

রাজধানী

ঈদে রাজধানীতে ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি

Icon

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৪:০০ পিএম

ঈদে রাজধানীতে ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জাতীয় ঈদগাহসহ মহানগরীর প্রায় এক হাজার ঈদ জামাতকে ঘিরে ১ হাজার ৫০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। আর ঈদের দিন পুরো মহানগরীতে ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

বুধবার (২৭ মে) জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। তিনি বলেন, জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ বিভিন্ন স্থানে লাখো মুসল্লি অংশ নেবেন। একই সঙ্গে ঈদের ছুটিতে বিপুল সংখ্যক মানুষ ঢাকা ত্যাগ করায় অনেক আবাসিক ও বাণিজ্যিক এলাকা আংশিকভাবে ফাঁকা হয়ে পড়বে। এ পরিস্থিতি বিবেচনায় প্রযুক্তিনির্ভর ও বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে।

ডিএমপি কমিশনার জানান, জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য এবং বিদেশি কূটনীতিকরা নামাজ আদায় করবেন। মুসল্লিদের প্রবেশের জন্য পাঁচটি গেট রাখা হয়েছে—এর মধ্যে চারটি পুরুষ এবং একটি নারী মুসল্লিদের জন্য নির্ধারিত।

তিনি আরও বলেন, ঈদগাহকে কেন্দ্র করে ৬ স্তরের নিরাপত্তা বলয় গঠন করা হয়েছে। এসবির সুইপিং টিম ও সিটিটিসির ডগ স্কোয়াড দিয়ে এলাকা সুইপিং করা হচ্ছে। পুরো ঈদগাহ ও আশপাশের এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে, যা ডিএমপির অস্থায়ী কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। প্রবেশপথে আর্চওয়ে, হ্যান্ড মেটাল ডিটেক্টর ও ম্যানুয়াল তল্লাশি ব্যবস্থা থাকবে। এছাড়া চারপাশে পিকেটিং ও লাইনিং ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন