ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকায় আজ মঙ্গলবার সকাল ১১টা ৪২ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমসিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৬।
ইএমসিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলের মির্জাপুর থেকে প্রায় ২৯ কিলোমিটার উত্তর-পূর্বে। এছাড়া এটি ময়মনসিংহ থেকে ৪৭ কিলোমিটার দক্ষিণে এবং সখিপুর থেকে ২২ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থান করছিল। ভৌগোলিক অবস্থান ছিল ২৪.৩৩ উত্তর অক্ষাংশ এবং ৯০.৩৯ পূর্ব দ্রাঘিমাংশ।
সংস্থাটি আরও জানায়, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে সৃষ্টি হয়েছিল।



