Logo
Logo
×

রাজধানী

রামিসা ধর্ষণ ও হত্যার শাস্তির দাবিতে গুলশান সোসাইটির মানববন্ধন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৭:৪০ পিএম

রামিসা ধর্ষণ ও হত্যার শাস্তির দাবিতে গুলশান সোসাইটির মানববন্ধন

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে নির্মমভাবে ধর্ষণ ও হত্যাকান্ডের দ্রুত বিচার এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন গুলশান সোসাইটির সদস্যরা। 

এ দাবিতে শুক্রবার সকালে তারা গুলশান-২ গোলচত্বরে মানববন্ধন কর্মসূচী পালন করেন। গুলশান সোসাইটির মহাসচিব মজিবুর রহমান মৃধার নেতৃত্বে এই কর্মসূচীতে সোসাইটির সদস্য ছাড়াও বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। 

এসময় অনুষ্ঠিত সমাবেশে গুলশান সোসাইটির মহাসচিব মজিবুর রহমান মৃধা, যুগ্ম সচিব জয়া কবীর, খাদেম মোহাম্মদ রাইয়ান সাদিদ, নারী ও শিশু বিষয়ক চেয়ারম্যান কামরুন্নাহার প্রমূখ বক্তব্য রাখেন।

গুলশান সোসাইটির মহাসচিব মজিবুর রহমান মৃধা বলেন, "এধরনের ঘঠনায় আমরা শোকে মুহ্যমাণ। শিশুদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন।" 

তিনি বলেন, ‍‍‍‌‌‍রামিসা ধর্ষণ ও হত্যাকান্ড মানবজাতির জন্য একটা কলঙ্ক। এধরনের ঘটনায় আমাদের হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে আমাদের সন্তানদের জন্য। এধরণের অনিরাপদ বাংলাদেশ আমরা চাই না।

তিনি বলেন, "এই জঘন্য অপরাধে সরকার এবং বিচার বিভাগের কাছে ‘আমরা গুলশান সোসাইটি’র পক্ষ থেকে দ্রুত সুষ্ঠ বিচার এবং সর্বোচ্চ শাস্তি কামনা করছি। আমরা দীর্ঘ বিচারের অপেক্ষায় থাকতে রাজি না।"

সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, আমাদের সন্তানরা নির্বিঘ্নে এই বাংলাদেশে চলাফেরা করবে। তাদের জীবনের নিরাপত্তা, তাদের ইজ্জতের নিরাপত্তা থাকবে, এটাই আমাদের কাম্য। কিন্তু যে ঘটনা ঘটে গেছে এটা এই আধুনিক যুগে কাম্য না। আমরা সভ্য সমাজের মানুষ হিসেবে এটাকে মেনে নিতে পারি না। তাই আমাদের হৃদয়ের বেদনার প্রকাশ ঘটাতে আজ এখানে সমবেত হয়েছি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছি।

তারা বলেন, এমন হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও ঘটবে। এ জন্য যত দ্রুত সম্ভব এ ঘটনায় অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।

এ সময় বক্তারা অভিযোগ করেন, এ ধরনের ধর্ষণ ও হত্যাকাণ্ডের পর প্রতিবারই আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধীরা পার পেয়ে যায়। এর পেছনে বিচারের দীর্ঘসূত্রতাকে দায়ী করেন তারা। আর এ জন্যই শিশু রামিসার ওপর বর্বর নির্যাতন ও হত্যাকারীর দ্রুত বিচার নিশ্চিত ও কার্যকরের দাবি জানান তারা।

উল্লেখ্য গত মঙ্গলবার (১৯ মে) পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানাকে গ্রেফতার করে পুলিশ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন