Logo
Logo
×

রাজধানী

মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৫৪ জন গ্রেফতার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৩:৪১ পিএম

মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৫৪ জন গ্রেফতার

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে তিনজন চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫৪ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, বুধবার (৬ মে) মিরপুর মডেল থানা পুলিশ অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব আসামিকে আটক করে। গ্রেফতারকৃতদের মধ্যে চাঁদাবাজ ছাড়াও নানা অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন— মোহাইমিনুল ইসলাম, তৌফিক আজম, রিফাত হোসেন, নাঈম, আবু রায়হান, বিপ্লব হোসেন রমজান, সারোয়ার খান, আকাশ, সানজিদ হোসেন শান্ত, মোজাহিদুল ইসলাম, পারভেজ আহমেদ, শামীম ইসলাম, রুহুল আমিন, রাসেল, বিপ্লব, মুন্না, হাসিবুল হাসান, জোহান, নূরনবী, রাজন, শেখ হাসিব, রবিন হোসেন, সামিউল সিয়াম, ফুয়াদ, রবিউল ইসলাম, মাতিন রানা, শেখ আব্দুল আরাফ, শাফিন সাঈদ, বিল্লাল, আদনান, পারভেজ, অয়ন, সিয়াম আহম্মেদ, জুবায়ের হাসান কাব্য, অমিত সরকার, নয়ন, ইমতিয়াজ, আজমীর হোসাইন, ইসমাইল হোসেন জীবন, শাকিল, আশরাফুল, আলীউল ইসলাম, নাসিফ ফুয়াদ, হৃদয় জয়ধর, জুরান চাকমা, সাব্বির আহমেদ, টুলটুল, জামাল, সুজন, জিসান, মিরাজ উজ জামান সরকার, শামীম আহমেদ, জুয়েল আহমেদ প্রাপ্ত ও আলফারাবি ইসলাম।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন