Logo
Logo
×

রাজধানী

ঢাকার নতুন ডিসি ফরিদা খানম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৮:২০ পিএম

ঢাকার নতুন ডিসি ফরিদা খানম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

এর আগে চট্টগ্রামের জেলা প্রশাসক ছিলেন ফরিদা খানম। ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি জেলা প্রশাসক হয়ে চট্টগ্রামে গিয়েছিলেন। এক বছর পর তাকে বদলি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনা হয়।

অন্যদিকে আরেক প্রজ্ঞাপনে ঢাকার ডিসি মো. রেজাউল করিমকে ঢাকার জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) থাকা অবস্থায় ফরিদা খানমকে প্রত্যাহার করা হয়। পরে তাকে সাতদিনে তিন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। প্রথমে পরিবেশ, পরে সংস্কৃতি এবং সর্বশেষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে বদলি করা হয়।

২০২৫ সালের ২১ সেপ্টেম্বর ফরিদা খানমকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ২৫ সেপ্টেম্বর ডিসি পদ থেকে রিলিজ হওয়ার দিন তাকে বদলি করা হয় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে। এরপর তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন