Logo
Logo
×

রাজধানী

ঈদের আগের দিন ঢাকায় ঝড়-বৃষ্টি, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৩:১৪ পিএম

ঈদের আগের দিন ঢাকায় ঝড়-বৃষ্টি, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

ছবি : সংগৃহীত

ঈদের ঠিক আগের দিন হঠাৎ করেই রাজধানী ঢাকায় শুরু হয়েছে বৃষ্টি ও দমকা হাওয়া। বজ্রপাত, বিদ্যুতের ঝলকানি ও মেঘের গর্জনে আবহাওয়া হয়ে উঠেছে ভয়াবহ। এতে ঘরমুখো মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে।

শুক্রবার (২০ মার্চ) সকাল ১১টার পর থেকেই আকাশ কালো করে আসে ঝড়ো হাওয়া ও বৃষ্টি। কিছু এলাকায় সকালেই ধূলিঝড়ের খবর পাওয়া গেছে। ঝড়ো হাওয়ার পাশাপাশি বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোর ঘটনাও দেখা গেছে।

গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের প্রবণতা দেখা যাচ্ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই অস্থির আবহাওয়া আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

আগামীকাল শনিবার পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। তবে উৎসবের দিনেও আবহাওয়া স্বস্তি দেবে কি না তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, দেশের আট বিভাগেই কোথাও না কোথাও বৃষ্টি ও দমকা হাওয়াসহ ঝড় হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু’এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন