Logo
Logo
×

রাজধানী

বর্ষার আগে ঢাকার খাল খনন ও পরিষ্কার করবে ডিএনসিসি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৫:৫৩ পিএম

বর্ষার আগে ঢাকার খাল খনন ও পরিষ্কার করবে ডিএনসিসি

ছবি : সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে রাজধানীর ভরাট ও বন্ধ হয়ে যাওয়া খালগুলো দ্রুত খনন ও পরিষ্কারের উদ্যোগ নেওয়া হবে। সোমবার সকালে মিরপুরের প্যারিস খাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকও উপস্থিত ছিলেন।

প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, পরিকল্পিতভাবে খাল খননের মাধ্যমে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা ডিএনসিসির অন্যতম লক্ষ্য। পাশাপাশি খালের দুই পাড়ে হাঁটার পথ নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা নাগরিক সুবিধা ও পরিবেশ রক্ষায় সহায়ক হবে। তিনি আরও জানান, দীর্ঘদিন বেদখলে থাকা খাল উদ্ধারে প্রয়োজনে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা চলছে।

পরিদর্শনকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, সামান্য বৃষ্টিতেই এ এলাকার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। তিনি আশা প্রকাশ করেন, খালগুলো সঠিকভাবে পরিষ্কার ও গভীরতা বজায় রাখা গেলে জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে কমে আসবে।

এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীরসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন