ছবি : সংগৃহীত
শীতের রেশ কাটতেই রাজধানী ঢাকায় দেখা দিয়েছে বৃষ্টি। সোমবার (২ মার্চ) সকাল থেকেই আকাশে মেঘের উপস্থিতি ছিল। দুপুরে শহরের বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা ছাড়াও খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
এছাড়া মঙ্গলবার (৩ মার্চ)ও ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, আজ দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ঢাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
বৃষ্টির কারণে রাজধানীবাসীর মধ্যে স্বস্তি দেখা দিলেও আবহাওয়ার পরিবর্তনে দৈনন্দিন জীবনে কিছুটা প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।



