Logo
Logo
×

সারাদেশ

কালীগঞ্জে কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার ৫ জন নিহত

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩২ এএম

কালীগঞ্জে কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার ৫ জন নিহত

ছবি : সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যান চাপায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা শিশুসহ পাঁচ যাত্রী নিহত হয়েছেন।

নিহতরা হলেন, রাবেয়া বেগম, আমান উল্লাহ, মোহাম্মদ আলী, অমল কুমার কর্মকার এবং নাজমুল।

শনিবার রাত ১১টার দিকে টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া প্রাণ আরএফএল ফিলিং স্টেশনের সামনে প্রাণ-আরএফএলের কাভার্ডভ্যান অটোরিকশাটিকে চাপা দেয়।

রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই মাজেদ মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, মরদেহগুলো থানায় রয়েছে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে এক নারীসহ চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া স্থানীয়রা হাসপাতালে নেয়ার পর এক শিশুর মৃত্যু হয়েছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনায় হাসপাতালে একজনের মরদেহ নিয়ে আসা হয়েছিল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন